Thursday, 24 September 2020

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২০

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব

ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদী হিসাবঃ

(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)

১। মুনাফাঃ মেয়াদান্তে (৩ বছর) মুনাফা ১১.২৮%।

তবে ১ (এক) বছর, ২ (দুই) বছর অথবা ৩ (তিন) বছর মেয়াদী হিসাব খোলা যায়। এক্ষেত্রে মুনাফার হার ১ (এক) বছরের জন্য ১০.২০%, ২ (দুই) বছরের জন্য ১০.৭০% এবং ৩ (তিন) বছরের জন্য ১১.২৮%। আমানতকারী ইচ্ছা করলে প্রতি ৬ মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারেন। সে ক্ষেত্রে ১ম বছরে ৯.০০%, ২য় বছরে ৯.৫০% এবং ৩য় বছরে ১০.০০% হারে মুনাফা প্রদেয়।

 

২। যারা বিনিয়োগ করতে পারবেনঃ (ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক।

(খ) নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।

 

৩। বিনিয়োগের ঊর্ধ্বসীমাঃ   একক হিসেবে ১০ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে ২০ লক্ষ টাকা।

 

৪। অন্যান্য সুবিধাঃ    

(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এ প্রকল্পে হিসাব খুলতে পারেন;

(খ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;

(গ) স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাওয়া যায়।

 

-০-


ডাকঘর সঞ্চয় ব্যাংকের-সাধারণ হিসাব


সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২০

ডাকঘর সঞ্চয় ব্যাংকের-সাধারণ হিসাব

ডাকঘর সঞ্চয় ব্যাংক

(প্রবর্তনঃ ১৮৭২ খ্রিঃ)

ক) সাধারণ হিসাবঃ

১। মুনাফাঃ ৭.৫% (সরল হারে)

২। যারা বিনিয়োগ করতে পারবেনঃ (ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক।

(খ) নাবালকের পক্ষেও এ হিসাব খোলা যায়।

 

৩। বিনিয়োগের উর্ধ্বসীমাঃ    একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং যুগ্ম-নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।

 

৪। অন্যান্য সুবিধাঃ (ক) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;

(খ) এক মাসেরও মুনাফা প্রদেয়।


পেনশনার সঞ্চয়পত্র

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০১৯

পেনশনার সঞ্চয়পত্র

প্রবর্তনঃ ২০০৪ খ্রিঃ

 

মূল্যমানঃ ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা

 

কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

 

মেয়াদঃ ৫(পাঁচ) বছর।

 

যারা ক্রয় করতে পারবেঃ অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা- স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টেরঅবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরীজীবীর পারিবারিক পেনমন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।

 

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলের অর্থ মিলিয়ে একক নামে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা।

 

মুনাফার হারঃ ১১.৭৬% (মেয়াদান্তে)। পেনশনার সঞ্চয়পত্রের বছরভিত্তিক মুনাফার হার নিম্নোক্ত ছক মোতাবেক প্রদেয় হইবেঃ

 

ছক-১: পেনশনার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার

 

নগদায়নকাল

মুনাফার হার

১ম বছরান্তে

৯.৭০%

২য় বছরান্তে

১০.১৫%

৩য় বছরান্তে

১০.৬৫%

৪র্থ  বছরান্তে

১১.২০%

৫ম বছরান্তে

১১.৭৬%

 
  • পূর্ণমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি ৩ (তিন) মাস অন্তর মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৭৬% হারে টাকা ২,৯৪০.০০ (দুই হাজার নয়শত চল্লিশ) মাত্র প্রদেয় হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/লেভী কর্তন হইবে। কিন্তু যেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে, সেক্ষেত্রে উপরের ছক-১ (পেনশনার সঞ্চয়পত্রে বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার)-এ প্রদর্শিত বছরভিত্তিক হারে মুনাফা প্রদেয় হইবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হইয়া থাকিলে উহা মূল টাকা হইতে কর্তন করিয়া সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করিতে হইবে।

         

(২)     বিভিন্ন মূল্যমানের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ নিম্নরুপ হইবে-

 

ছক-১ (ক): বিভিন্ন মূল্যমানের পেনশনার সঞ্চয়পত্রের ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণঃ

 

বিনিয়োগের পরিমাণ  (টাকায়)

ত্রৈমাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণ (টাকায়)

(ক)     ৫০,০০০.০০

১,৪৭০.০০

(খ)     ১,০০,০০০.০০

২,৯৪০.০০

(গ)     ২,০০,০০০.০০

৫,৮৮০.০০

(ঘ)     ৫,০০,০০০.০০

১৪,৭০০.০০

(ঙ)     ১০,০০,০০০.০০

২৯,৪০০.০০

 
  • ত্রৈমাসিক মুনাফা উত্তোলনের পর ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাইবে।

(৩)     মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করিলে গৃহীত ত্রৈমাসিক মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হইবে। ১ (এক) লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করিয়া মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে নিম্নোক্ত ছক-১ (খ) মোতাবেক অর্থ ফেরত পাওয়া যাইবে-

ছক-১ (খ): মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে ১ (এক) লক্ষ টাকায় ফেরতযোগ্য টাকার পরিমাণ

 

সময়সীমা

৩-মাস অন্তর মুনাফা উত্তোলন করিয়া বিনিয়োগকৃত

অর্থ ফেরত গ্রহণ করিলে প্রাপ্য টাকা

১ম বৎসর চলাকালীন

১,০০,০০০ - গৃহীত মুনাফা

২য় বৎসর চলাকালীন

১,০৯,৭০০- গৃহীত মুনাফা

৩য় বৎসর চলাকালীন

১,২০,৩০০- গৃহীত মুনাফা

৪র্থ বৎসর চলাকালীন

১,৩১,৯৫০ - গৃহীত মুনাফা

৫ম বৎসর চলাকালীন

১, ৪৪,৮০০ - গৃহীত মুনাফা

 

 

অন্যান্য উল্লেখ্যযোগ্য বিষয়াবলীঃ

  • ত্রৈমাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
  • নমিনী নিয়োগ করা যায়;
  • হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়;
  • সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়;
  • ক্রয়ের সময় ক্রেতার ২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি, নমিনী থাকলে প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে;
  • ভবিষ্য তহবিলের মঞ্জুরীপত্র এবং প্রাপ্ত আনুতোষিকের মঞ্জুরীপত্র অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পি.এস.সি ফরম-২ পুরণ করে ইস্যু অফিসে দাখিল করতে হবে।
  • এ সঞ্চয়পত্র শুধুমাত্র ১ (এক)টি অফিস হতে ক্রয় করা যায়। একাধিক অফিস হতে এ সঞ্চয়পত্র ক্রয় করলে অথবা ক্রয়সীমা অতিরিক্ত সঞ্চয়পত্র ক্রয় করলে কোন মুনাফা প্রাপ্য হবেন না।
  • পেনশনার সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না;
  • ব্যবসা-বানিজ্যে পেনশনার সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না

 


পরিবার সঞ্চয়পত্র


সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০১৯

পরিবার সঞ্চয়পত্র

পুনঃপ্রবর্তনঃ ২০০৯ খ্রিঃ

 

মূল্যমানঃ ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

যারা ক্রয় করতে পারবেনঃ ১৮ (আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ওমহিলা) এবং ৬৫ (পঁয়ষট্টি) ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক।

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ একক নামে সর্বোচ্চ ৪৫(পঁতাল্লিশ) লক্ষ টাকা।

মুনাফার হারঃ ১১.৫২% মেয়াদান্তে। পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার নিম্নোক্ত ছক-১ অনুযায়ী প্রদেয় হইবেঃ

ছক-১: পরিবার সঞ্চয়পত্রের বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার

নগদায়ন কাল

মুনাফার হার

১ম বছরান্তে

৯.৫০%

২য় বছরান্তে

১০.০০%

৩য় বছরান্তে

১০.৫০%

৪র্থ বছরান্তে

১১.০০%

৫ম বছরান্তে

১১.৫২%

 

 

  • পূর্ণমেয়াদের জন্য ১ (এক) লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফার কিস্তি সর্বোচ্চ ১১.৫২% হারে টাকা ৯৬০.০০ (নয়শত ষাট) মাত্র প্রদেয় হইবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর কর্তন/লেভী কর্তন হইবে। কিন্তু যেক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বিনিয়োগকৃত টাকা উত্তোলন করা হইবে, সেক্ষেত্রে উপরের ছক-১ (পরিবার সঞ্চয়পত্রে বছরভিত্তিক প্রদেয় মুনাফার হার)-এ প্রদর্শিত বছরভিত্তিক হারে মুনাফা প্রদেয় হইবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হইয়া থাকিলে উহা মূল টাকা হইতে কর্তন করিয়া সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করিতে হইবে।

         

          (২)     বিভিন্ন মূল্যমানের পরিবার সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ নিম্নরুপ হইবে-

ছক-১ (ক): বিভিন্ন মূল্যমানের সঞ্চয়পত্রে মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণঃ

 

বিনিয়োগের পরিমাণ  (টাকায়)

মাসিক ভিত্তিতে প্রদেয় মুনাফার পরিমাণ (টাকায়)

(ক)     ১০,০০০.০০

৯৬.০০

(খ)     ২০,০০০.০০

১৯২.০০

(গ)     ৫০,০০০.০০

৪৮০.০০

(ঘ)     ১,০০,০০০.০০

৯৬০.০০

(ঙ)     ২,০০,০০০.০০

১,৯২০.০০

(চ)     ৫,০০,০০০.০০

৪,৮০০.০০

(ছ)     ১০,০০,০০০.০০

৯,৬০০.০০

 
  • মাসিক মুনাফা উত্তোলনের পর ৫ (পাঁচ) বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাইবে।

 

(৩)     মেয়াদপূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়ন করিলে গৃহীত মাসিক মুনাফা কর্তনপূর্বক অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হইবে। ১ (এক) লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করিয়া মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করিলে নিম্নোক্ত ছক-১ (খ) মোতাবেক অর্থ ফেরত পাওয়া যাইবে-

 

ছক-১ (খ): মেয়াদপূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে ১ (এক) লক্ষ টাকায় ফেরতযোগ্য টাকার পরিমাণঃ

সময়সীমা

মাসিক মুনাফা উঠাইয়া বিনিয়োগকৃত অর্থ ফেরত গ্রহণ করিলে প্রাপ্য টাকার পরিমাণ

১ম বৎসর চলাকালীন

১,০০,০০০ - গৃহীত মুনাফা

২য় বৎসর চলাকালীন

১,০৯,৫০০- গৃহীত মুনাফা

৩য় বৎসর চলাকালীন

১,২০,০০০- গৃহীত মুনাফা

৪র্থ বৎসর চলাকালীন

১,৩১,৫০০ - গৃহীত মুনাফা

৫ম বৎসর চলাকালীন

১, ৪৪,০০০ - গৃহীত মুনাফা

 

অন্যান্য উল্লেখ্যযোগ্য বিষয়াবলীঃ

  • মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;
  • নমিনী নিয়োগ করা যায়;
  • হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়;
  • সঞ্চয়পত্র এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়;
  • ক্রয়ের সময় ক্রেতার ২ (দুই) কপি ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি, নমিনী থাকলে প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে;
  • সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত/আমানত হিসেবে ব্যবহার করা যাবে না;
  • ব্যবসা-বানিজ্যে সঞ্চয়পত্র জামানত হিসাবে ব্যবহার করা যাবে না;

৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০১৯

৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

প্রবর্তনঃ ১৯৭৭ খ্রিঃ

 

মূল্যমানঃ

১০ টাকা; ৫০ টাকা; ১০০ টাকা; ৫০০ টাকা; ১,০০০ টাকা; ৫,০০০ টাকা; ১০,০০০ টাকা; ২৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা।

 

কোথায় পাওয়া যায়ঃ

জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

 

মেয়াদঃ

৫ (পাঁচ) বছর।

 

মুনাফার হারঃ

মেয়াদান্তে মুনাফা ১১.২৮%। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৩৫%, ২য় বছরান্তে ৯.৮০%, ৩য় বছরান্তে ১০.২৫% এবং ৪র্থ বছরান্তে ১০.৭৫% হারে মুনাফা প্রাপ্য হবে।

 

যারা ক্রয় করতে পারবেনঃ

(ক) সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক;

(খ) আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি ৪৯-এর উপ-বিধি(২) এ সংজ্ঞায়িত স্বীকৃত বভিষ্য তহবিল এবং বভিষ্য তহবিল আইন, ১৯২৫(১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী ভবিষ্য তহবিল;

(গ) আযকর আধ্যাদেশ-১৯৮৪ এর ৬ষ্ঠ তফষিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেট পোলট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্তানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ ও দুগ্দজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রা উৎপাদন এবং ফল ও লতা পাতার চাষ হতে অর্জিত আয়-যা সংশ্লিষ্ট উপ-কমিশনার কর্তৃক প্রত্যায়নকৃত।

(ঘ) নাবালকের পক্ষেও ক্রয় করা যায়।

 

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ

(ক) ব্যক্তির ক্ষেত্রেঃ একক নামে ৩০ লক্ষ অথবা যুগ্ম-নামে৬০ লক্ষ।

(খ) প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ ঊর্ধ্বসীমা নেই।

 

অন্যান্য সুবিধাঃ

  • একমেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা বিদ্যমান;
  • নমিনী নিয়োগ করা যায়; ক্রেতা মৃত্যুবরন করলে নমিনী যেকোন সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন। নমিনী ইচ্ছা করলে মেয়াদপূর্তি করেও সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে;
  • সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেটসঞ্চয়পত্র ইস্যু করা যায়;
  • সঞ্চয়পত্র এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তর করা যায় (সঞ্চয়পত্র ব্যুরো হতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হতে ব্যাংক এবং ডাকঘর হতে ডাকঘর);
  • সঞ্চয়পত্র হারিয়ে গেলে, চুরি হলে, পুড়ে গেলে বা কোন কারনে বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা যায়।

 

 

 

 

Axel von Fersen

Axel von Fersen, full name Hans Axel von Fersen (1755-1810), was a Swedish count, diplomat, and soldier. He is perhaps best known for his cl...